নোয়াখালীর বিভিন্ন উপজেলায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩

প্রকাশ:

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬: ২৮। নোয়াখালী জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী জেলার বিভিন্ন থানা ও বিট এলাকায় চালানো ২০টি পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে চারজন মাদক ব্যবসায়ী এবং নয়জন মাদকসেবী রয়েছে। অভিযানে মোট ৪৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে চরজব্বর থানা এলাকায় ৪৪৭ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া সুধারাম থানা এলাকায় তিনজন, বেগমগঞ্জ মডেল থানা এলাকায় চারজন, সেনবাগ থানায় চারজন এবং কবিরহাট থানায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে চারটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের কয়েকজনের বিরুদ্ধে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে।

শেয়ার করুন