ব্রাজিল জাতীয় ফুটবল দলের দায়িত্ব গ্রহণের এক বছরেরও বেশি সময় পর নিজের কৌশলগত সিদ্ধান্ত এবং বিশ্বকাপের পারফরম্যান্স নিয়ে খোলামেলা আলোচনা করেছেন অভিজ্ঞ ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। ব্রাজিলের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘ফোলহা দে এস. পাওলো’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি জাপানের বিপক্ষে ম্যাচে ক্যাসেমিরোকে তুলে মার্তিনেল্লিকে নামানোর মতো আলোচিত সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন। ৬৭ বছর বয়সি এই কোচ বলেন, জাপান ম্যাচে জয় না পেলে সব দোষ তার ওপরই আসত। তিনি আরও যোগ করেন, তিনি নিজে কোনো জিনিয়াস নন, আবার স্টুপিডও নন; দলে ভারসাম্য বজায় রাখাই তার প্রধান লক্ষ্য।
বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে নরওয়ের মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল। ম্যাচটিকে বড় পরীক্ষা হিসেবে দেখছেন আনচেলত্তি। বিশেষ করে নরওয়ের তারকা আর্লিং হাল্যান্ডকে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে স্বীকৃতি দিয়ে তিনি বলেন, নকআউট পর্বে জয়ী হওয়ার জন্য কৌশল ও প্রযুক্তির পাশাপাশি মানসিক শক্তিও জরুরি। তিনি নরওয়েকে শক্তিশালী প্রতিপক্ষ মনে করলেও দলের ভালো খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী।
কাফ ইনজুরি থেকে ফেরা নেইমারের বর্তমান অবস্থা নিয়েও কথা বলেছেন কোচ। আনচেলত্তি নিশ্চিত করেছেন যে, নেইমার পুরো ৯০ মিনিট খেলার জন্য ফিট। তবে বেঞ্চে বসে থাকা যে নেইমারকে আনন্দ দিচ্ছে না, সেটিও তিনি অকপটে স্বীকার করেছেন। তিনি জানান, নেইমার খুশি না হলেও তার আচরণ অত্যন্ত বিনয়ী ও শ্রদ্ধাশীল, যা সতীর্থদের কাছে তাকে প্রিয় করে তুলেছে। দলের প্রয়োজনে তাকে ব্যবহার করা হবে বলে জানান তিনি।
নেইমারের অনুপস্থিতিতে ভিনিসিয়ুস জুনিয়র দলের মূল তারকা কি না—এমন প্রশ্নের জবাবে আনচেলত্তি তার ফুটবল দর্শনের কথা তুলে ধরেন। তিনি বলেন, ভিনিসিয়ুস নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ খেলোয়াড়, কিন্তু তার দলে কোনো একক তারকার চেয়ে বরং সম্মিলিত পারফরম্যান্স বেশি কাম্য। তিনি এমন আরও খেলোয়াড় চান যারা দলের জয় নিশ্চিত করতে অবদান রাখতে পারবে। নরওয়ের বিপক্ষে পরবর্তী হাই ভোল্টেজ ম্যাচে ব্রাজিলের এই দলগত দর্শনের প্রতিফলন দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।
জাপানের বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে ক্যাসেমিরোকে তুলে মার্তিনেল্লিকে মাঠে নামানোর সিদ্ধান্ত নিয়ে ফুটবল মহলে বিভিন্ন আলোচনা-সমালোচনা চলছিল। সে প্রসঙ্গে ৬৭ বছর বয়সি এই কোচ বেশ সরাসরি জবাব দেন। বলেন, ‘আমরা যদি জাপানকে না হারাতাম, তাহলে লোকে কী বলত? সিদ্ধান্ত ভুল হলে সব দোষ তো আমার ওপরই আসত। আমি এটা খুব ভালো করেই বুঝি।’ দলে ভ

