২১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই সন্তানের জননী আঁখির জীবন বাঁচাতে প্রয়োজন আর্থিক সহায়তা

প্রকাশ:

দুই শিশুসন্তানের মা ২৫ বছর বয়সী আঁখি আক্তার দীর্ঘ তিন বছর ধরে স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। বর্তমানে এই মরণব্যাধি তাঁর লিভারসহ শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গে ছড়িয়ে পড়েছে। আঁখি আক্তার রাজধানীর কামরাঙ্গীরচরের ভান্ডারির মোড় এলাকার বাসিন্দা এবং তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলার পাঁচদোনায়।

আঁখির স্বামী জসিম উদ্দিন রতন একটি মুঠোফোন বিক্রির দোকানে কাজ করেন। দীর্ঘদিনের এই ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করতে গিয়ে পরিবারটি এখন নিঃস্বপ্রায়। চিকিৎসকদের মতে, আঁখিকে সুস্থ করে তোলার জন্য দ্রুত উন্নত চিকিৎসা বা অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে। তবে প্রয়োজনীয় অর্থের জোগান দেওয়া পরিবারের পক্ষে আর সম্ভব হচ্ছে না।

এমন পরিস্থিতিতে আঁখির পরিবার সবার কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছে। সাহায্য পাঠাতে আগ্রহী ব্যক্তিরা নিচের ঠিকানায় যোগাযোগ করতে পারেন: হিসাবের নাম: জসিম উদ্দিন রতন, হিসাব নম্বর ১০৬১৭১৬২৮০০০১, ব্র্যাক ব্যাংক, জিনজিরা শাখা, রাউটিং নম্বর ০৬০২৭৭০৯৯, SWIFT Code: BRAKBDDH। এছাড়া বিকাশ বা নগদ নম্বরের মাধ্যমেও সহায়তা পাঠানো যাবে: ০১৯৮০২৩৩৪৮৮।

শেয়ার করুন