দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. নাজমুল আলম। তিনি বর্তমানে ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন এবং যুগ্মসচিব পদমর্যাদার একজন কর্মকর্তা।
রোববার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপপরিচালক মোহাম্মদ নূর-এ-আলম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. নাজমুল আলমকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে প্রেষণে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক পদে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এছাড়া তার বদলির বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে।





