রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব পদে নিয়োগ পেলেন ইউনুস আলী

প্রকাশ:

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) পদে নিয়োগ পেয়েছেন মো. ইউনুস আলী। রাষ্ট্রপতির অভিপ্রায় অনুযায়ী তাঁকে এ পদে নিয়োগ দিয়ে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ ২০১৫-এর তৃতীয় গ্রেডের সর্বশেষ ধাপ অনুযায়ী ৭৪ হাজার ৪০০ টাকা বেতন স্কেলে তিনি দায়িত্ব পালন করবেন।

নিয়োগের শর্ত অনুযায়ী, রাষ্ট্রপতি যতদিন এই পদ অলংকৃত করবেন অথবা মো. ইউনুস আলীকে তাঁর সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এই নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

শেয়ার করুন