কলকাতার নিউ মার্কেট এলাকার ‘শিখা ইন’ হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেলটির মালিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার গভীর রাতে ওই হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় সাত বাংলাদেশিসহ মোট নয়জনের প্রাণহানি ঘটে।
আনন্দবাজার পত্রিকার তথ্য অনুযায়ী, শনিবার (২২ আগস্ট) কলকাতার বেহালা এলাকায় নিজের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই তিনি কলকাতা থেকে পালিয়ে ঝাড়খণ্ডের ধানবাদে আত্মগোপনে ছিলেন। সেখান থেকে শনিবার বেহালার ডায়মন্ড হারবার রোডের নিজ বাড়িতে ফেরার পর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে শুক্রবার নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ১১টি হোটেল বন্ধ করে দেওয়া হয়। এরপর শনিবার আরও ছয়টি হোটেল বন্ধ করা হয়েছে বলে জানা গেছে।





