দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর জন্য ২৫টি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সিকে আনুষ্ঠানিকভাবে অনুমতি দেয়া হয়েছে। মালয়েশিয়ার বিদেশি শ্রমিক নিয়োগের কেন্দ্রীয় ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম 'ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম' (এফডব্লিউসিএমএস)-এর হালনাগাদ তালিকায় এই এজেন্সিগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
অনুমোদনপ্রাপ্ত এজেন্সিগুলোর তালিকায় রয়েছে— বাংলাদেশ ওয়ান ওভারসিজ লিমিটেড, বেঙ্গল হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট, জেনারেল ট্রেডিং কোম্পানি, এম/এস ইউনাইটেড গালফ সার্ভিসেস, আনেসা এয়ার ইন্টারন্যাশনাল, আত-তাকওয়া ওভারসিজ লিমিটেড, আর্থ-স্মার্ট বাংলাদেশ লিমিটেড, খান জাহান আলী ওভারসিজ, এম/এস আল-শুপ্ত ওভারসিজ, মাদারল্যান্ড ওভারসিজ লিমিটেড, রিফা ইন্টারন্যাশনাল, ভেলি ট্রেড ইন্টারন্যাশনাল, এ-প্লাস ইন্টারন্যাশনাল, আল-হায়াত ওভারসিজ, ভালুকা ওভারসিজ, ব্রাদার্স ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং লিমিটেড, চাঁদপুর ইন্টারন্যাশনাল, কান্ট্রি এমপ্লয়মেন্ট এজেন্সি, গুডনেস সার্ভিসেস লিমিটেড, জুয়েল রিংকু এন্টারপ্রাইজ, এম/এস সাতক্ষীরা ইন্টারন্যাশনাল, ম্যানগ্রোভ ক্যারিয়ার লিংক, নেইবার অ্যাসোসিয়েটস লিমিটেড, তানিয়া ট্রেড ইন্টারন্যাশনাল এবং দ্য অ্যাংকর কেয়ার গ্লোবাল মাইগ্রেশন।
এফডব্লিউসিএমএস প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, বর্তমানে মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক সরবরাহকারী উৎস দেশগুলোর তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে কম্বোডিয়া, ভারত, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ভিয়েতনাম।





