কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শুক্রবার দিবাগত মধ্যরাতে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়েছে। তিন দিন আগে মঙ্গলবার দেশটির সুপ্রিম কোর্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ইসলামাবাদের শিফা আন্তর্জাতিক হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। বর্তমান সরকার এই নির্দেশনা পরিবর্তনের চেষ্টা করলেও সুপ্রিম কোর্ট তাতে সম্মতি দেয়নি।
ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বিষয়টি নিশ্চিত করেছে। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা ছিল অত্যন্ত কঠোর। পুলিশের এক শীর্ষ কর্মকর্তার তথ্যমতে, পুরো এলাকায় কয়েকশ পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে পাকিস্তানের সরকার এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি, তবে পার্লামেন্ট বিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী কয়েক ঘণ্টা আগেই জানিয়েছিলেন যে সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ সম্পূর্ণ মেনে চলবে।
আগস্টের শুরুতে করা পরীক্ষায় ইমরান খানের উচ্চরক্তচাপের পাশাপাশি রক্তচাপের ওঠানামা এবং অস্থিরতা ও আতঙ্কের লক্ষণ দেখা দিয়েছিল। তার আইনজীবী ও পরিবারের ভাষ্যমতে, দীর্ঘ সময় জেলে একা আটকে রাখাই তার শারীরিক অসুস্থতার কারণ। এছাড়া গত বছর থেকেই পরিবারের পক্ষ থেকে তার চোখের সমস্যার কথা জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালের আগস্টে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেহবাজ শরিফের সরকার ইমরান খানের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করে। ২০২৩ সালের আগস্ট থেকে তিনি কারাগারে বন্দি রয়েছেন। সরকারি পণ্য বিক্রির অভিযোগসহ বিভিন্ন মামলায় তার সাজা হয়েছে। ইমরান খানের স্ত্রী বুশরা বিবিও বর্তমানে বিভিন্ন মামলায় সাজা পেয়ে কারাগারে বন্দি রয়েছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত মধ্যরাতে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়।
৭৩ বছর বয়সি ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ইনসাফ বিষয়টি নিশ্চিত করেছে।





