প্রয়োজনে ইমরান খানকে বিদেশে পাঠানো হতে পারে: পাক সরকার

প্রকাশ:

পিটিআই প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার প্রয়োজনে বিদেশে পাঠানোর বিষয়টি বিবেচনা করছে পাকিস্তান সরকার। বৃহস্পতিবার দেশটির সিনেটের এক উত্তপ্ত অধিবেশনে সংসদীয় বিষয়ক মন্ত্রী ড. তারিক ফজল চৌধুরী এ ইঙ্গিত দিয়েছেন। তিনি জানান, সরকারি হাসপাতালে ইমরান খানের জন্য উপযুক্ত চিকিৎসা না পাওয়া গেলে উন্নত চিকিৎসার জন্য সরকার সব ধরনের আইনি বিকল্প বিবেচনা করবে। এর মধ্যে তাকে শিফা হাসপাতালে স্থানান্তর কিংবা প্রয়োজনে বিদেশে পাঠানোর ব্যবস্থা রাখা হয়েছে।

সিনেট অধিবেশনে ড. তারিক ফজল চৌধুরী আরও জানান, সরকার সুপ্রিম কোর্টের রায়ের প্রতি শ্রদ্ধাশীল এবং তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চায়। তবে আদালতের সাম্প্রতিক আদেশে দেওয়া সুবিধা কেবল একজন বন্দির জন্য প্রযোজ্য নাকি অন্য বন্দিদের ক্ষেত্রেও কার্যকর, সেই বিষয়টি স্পষ্ট করার জন্য তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। মন্ত্রী স্পষ্ট করেন যে, আদালতের নির্দেশকে অসম্মান করা বা বাস্তবায়নে বাধা দেওয়া তাদের উদ্দেশ্য নয়। প্রচলিত আইন অনুযায়ী কারাগারে থাকা যেকোনো দণ্ডিত ব্যক্তিকে চিকিৎসাসেবা দেওয়া হয় এবং প্রয়োজনে সরকারি হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা থাকে। সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত বর্তমান প্রক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য হলে সরকার তা পুরোপুরি মেনে চলবে বলেও তিনি জানান।

অধিবেশনে পিটিআই সিনেটর মোহসিন আজিজ সরকারের সমালোচনা করে কটাক্ষ করেন যে, সরকার যুক্তরাজ্যে একটি হাসপাতাল কিনে নিয়েছে জেনে ভালো লাগছে। সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের যুক্তরাজ্যে চিকিৎসা নেওয়ার প্রসঙ্গ টেনে তিনি এই মন্তব্য করেন। এর জবাবে মন্ত্রী তারিক ফজল চৌধুরী বলেন, সরকার ইমরান খানের চিকিৎসার জন্য সরকারি হাসপাতাল বা প্রয়োজন অনুযায়ী অন্য হাসপাতালের ব্যবস্থা করবে। তিনি বিরোধীদের এই অভিযোগও প্রত্যাখ্যান করেন যে, সরকার ইমরান খান বা অন্যদের বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করছে।

এদিকে সিনেটের বিরোধীদলীয় নেতা আল্লামা রাজা নাসির আব্বাস পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেওয়ার সময় দেশের কারাগারের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে বলে অভিযোগ করেন। তিনি উল্লেখ করেন, নওয়াজ শরিফের অসুস্থতার সময় তিনি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে প্রয়োজনীয় সব চিকিৎসাসুবিধা নিশ্চিত করেছিলেন, কিন্তু বর্তমান বন্দিদের ক্ষেত্রে তা করা হচ্ছে না।

পাকিস্তান সরকার বৃহস্পতিবার (২০ আগস্ট) ইঙ্গিত দিয়েছে, প্রয়োজন হলে পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হতে পারে। খবর ডনের। এদিন উত্তপ্ত এক সিনেট অধিবেশনে দেশটির সংসদীয় বিষয়ক মন্ত্রী ড. তারিক ফজল চৌধুরী বলেন, সাম্প্রতিক আদালতের আদেশে দেয়া সুবিধা শুধু একজন বন্দী নাকি অন্য বন

পরবর্তীতে এক্সে দেয়া পৃথক এক বিবৃতিতে তারিক ফজল চৌধুরী বলেন, ১৮ আগস্টের রায় নিয়ে সুপ্রিম কোর্টের কাছে যাওয়ার উদ্দেশ্য আদালতের সিদ্ধান্তকে অসম্মান করা বা তা বাস্তবায়নে বাধা দেয়া নয়। বরং “শুধু এই আইনি বিষয়টি স্পষ্ট করা যে আদালতের সিদ্ধান্ত কোনো নির্দিষ্ট বন্দির মামলার মধ্যে সীমাবদ্ধ, নাকি অন্য বন্দিদের ক্ষেত্রেও প্রযোজ্য

শেয়ার করুন