হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু

প্রকাশ:

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে হাম-সংক্রান্ত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৯২২ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি, তবে সন্দেহজনক হামের উপসর্গে চার শিশুর মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯৯ জন এবং সন্দেহজনক হামে ৮২৩ জন শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৭ জন নিশ্চিত হামে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম নিয়ে ১ হাজার ১৮ জন রোগী শনাক্ত করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে দেখা গেছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১ লাখ ৪৫ হাজার ৭১১ জন সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে। একই সময়ের মধ্যে নিশ্চিত হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৬ জনে।

শেয়ার করুন