২৭৭ জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিল জনপ্রশাসন মন্ত্রণালয়

প্রকাশ:

সরকারি প্রশাসনের ২৭৭ জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই পদোন্নতির বিষয়টি নিশ্চিত করা হয়।

মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত দুটি পৃথক প্রজ্ঞাপনে এই পদোন্নতির আদেশ জারি করা হয়েছে। পদোন্নতি পাওয়ার পর এই কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ন্যস্ত করা হয়েছে।

শেয়ার করুন