অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় অর্জন করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (১৬ আগস্ট) ডারউইন টেস্টে ৯ উইকেটের জয় নিশ্চিত হওয়ার পরপরই তিনি ভিডিও কলে জাতীয় দলের খেলোয়াড় ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
প্রধানমন্ত্রী সড়কপথে কিশোরগঞ্জ যাওয়ার সময় বাংলাদেশ দলের এই জয়ের খবর পান। তিনি তৎক্ষণাৎ ভিডিও কলের মাধ্যমে দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সংশ্লিষ্ট সবাইকে তাদের অসাধারণ পারফরম্যান্সের জন্য শুভেচ্ছা জানান। একই সঙ্গে তিনি সিরিজের পরবর্তী টেস্টের জন্য বাংলাদেশ দলের প্রতি শুভকামনা ব্যক্ত করেন।
উল্লেখ্য, ডারউইনে অনুষ্ঠিত প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে পরাজিত করে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে টাইগাররা অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের ইতিহাস গড়েছে।





