ঝিনাইদহ-১ আসনের সাবেক এমপি নায়েব আলী গ্রেপ্তার

প্রকাশ:

ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নায়েব আলী জোয়ার্দারকে গ্রেপ্তার করেছে শৈলকুপা থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ঝিনাইদহ শহরের আরাপপুর জামতলা মডেল মসজিদের সামনে অবস্থিত নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, রাত আড়াইটার দিকে একদল পুলিশ সদস্য নায়েব আলী জোয়ার্দারের বাড়িতে উপস্থিত হয়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে যান।

পুলিশের ভাষ্যমতে, শৈলকুপায় নিষিদ্ধ ছাত্রলীগের একটি মিছিলকে কেন্দ্র করে দায়ের করা নাশকতার মামলায় নাম থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, নাশকতার মামলায় গ্রেপ্তার করার পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন