জার্মানিকে কাতারের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে আখ্যা দিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। গতকাল বার্লিনে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের সঙ্গে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি দুই দেশের কয়েক দশকের দীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি পুনরায় তুলে ধরেন। আমির আশা প্রকাশ করেন, এই উচ্চপর্যায়ের আলোচনা দুই দেশের অর্থনৈতিক মেলবন্ধনকে আরও বেগবান করবে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পরামর্শ ও সমন্বয়ের মাধ্যমে উভয় দেশের জনকল্যাণে কাজ করবে। বৈঠকে মধ্যপ্রাচ্যসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান আমির। জার্মান চ্যান্সেলরের বক্তব্য ও ভবিষ্যৎ চুক্তি।
বৈঠকের মূল আলোচ্যসূচিতে অর্থনীতি, বিনিয়োগ, জ্বালানি, শিল্প ও প্রযুক্তি খাতের পাশাপাশি নিরাপত্তা এবং প্রতিরক্ষা খাতে সহযোগিতার বিষয়টি গুরুত্ব পেয়েছে। কাতারের আমির জানান, জার্মানিতে তাদের দীর্ঘমেয়াদী বিনিয়োগ দেশটির শিল্প দক্ষতা ও স্থিতিশীল অর্থনীতির প্রতি তাদের আস্থারই বহিঃপ্রকাশ। অন্যদিকে, কাতারের উন্নয়ন প্রকল্পগুলোতে জার্মান কোম্পানিগুলোর সক্রিয় অংশগ্রহণ দুই দেশের গভীর অংশীদারিত্বেরই প্রতিফলন।
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পারস্পরিক আস্থা ও প্রতিশ্রুতির ওপর জোর দিয়ে আমির বলেন, কাতার ও জার্মানির এই সহযোগিতা বৈশ্বিক জ্বালানি বাজারের স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা রাখছে। এছাড়া বৈজ্ঞানিক গবেষণা, প্রযুক্তি ও উন্নত শিল্প খাতের সুযোগ কাজে লাগাতে কৌশলগত সংলাপের প্রয়োজনীয়তার কথা তিনি পুনর্ব্যক্ত করেন।
আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতির বিষয়ে আলোচনাকালে ফিলিস্তিন ইস্যু ও সেখানকার মানবিক সংকট প্রধান্য পায়। দুই নেতা বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা, মানবিক সহায়তা প্রদান সহজতর করা এবং উত্তেজনা প্রশমনে নিরন্তর প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। এ সময় উভয়ই রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে যেকোনো বিরোধ নিষ্পত্তিতে কূটনীতিকে প্রাধান্য দেওয়ার অঙ্গীকার করেন। আলোচনায় ফিলিস্তিন ইস্যু এবং অঞ্চলটির মানবিক পরিস্থিতিও উঠে আসে।
চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস গত ফেব্রুয়ারিতে দোহা সফরের সাফল্যের কথা স্মরণ করে জানান, ওই সফরের সমঝোতাগুলোই বর্তমান আলোচনার ভিত্তি হিসেবে কাজ করছে। তিনি কাতার ও জার্মানিকে শক্তিশালী অংশীদার হিসেবে অভিহিত করে বলেন, বর্তমানে দুই দেশ একটি সমন্বিত অংশীদারিত্ব গড়ে তোলার পথে রয়েছে এবং বিভিন্ন খাতে নতুন চুক্তি সই হওয়ার অপেক্ষায় রয়েছে।
বিভিন্ন সংঘাতপূর্ণ পরিস্থিতির সমাধানে কাতারের মধ্যস্থতা প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন জার্মান চ্যান্সেলর। তিনি উল্লেখ করেন, বর্তমান অস্থিতিশীল বৈশ্বিক প্রেক্ষাপটে শক্তিশালী ও দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব অত্যন্ত জরুরি, যা অর্জনে উভয় দেশ বদ্ধপরিকর। কূটনৈতিক দলগুলো এ লক্ষ্যে নিয়মিত যোগাযোগ বজায় রাখছে বলেও তিনি জানান। সংবাদ সম্মেলনে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানি এবং উভয় দেশের প্রতিনিধিদলের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অস্থিতিশীল সময়ে শক্তিশালী ও দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে উল্লেখ করে তিনি বলেন, কাতার ও জার্মানি তেমনই একটি সম্পর্ক গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে উভয় দেশ আরও বেশি অর্। আমন্ত্রণ ও উষ্ণ অভ্যর্থনার জন্য জার্মান চ্যান্সেলরকে ধন্যবাদ জানিয়ে জার্মানি ও এর জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন কাতারের আমির।





