ইন্দোনেশিয়ার ফ্লোরেসে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা প্রত্যাহার

প্রকাশ:

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার (১৫ আগস্ট) ভোর ৪টা ৫৮ মিনিটের দিকে পূর্ব নুসা তেংগারা প্রদেশের নাগেওকেও এলাকার কাছে এই ভূ-কম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির গভীরতা ছিল ১৫ কিলোমিটার এবং এর কেন্দ্রস্থল ছিল নাগেওকেওর মবায়ে শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে।

শক্তিশালী এই ভূ-কম্পনের পর সুনামির ঝুঁকি তৈরি হওয়ায় দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা (বিএমকেজি) জরুরি সতর্কতা জারি করে। সংস্থাটি জানিয়েছিল, পূর্ব নুসা তেংগারা, দক্ষিণ সুলাওয়েসি ও পশ্চিম নুসা তেংগারা প্রদেশে এর প্রভাব পড়তে পারে। এই আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।

তবে ভূমিকম্পের কিছুক্ষণ পরই পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিএমকেজি নতুন তথ্য জানায়। সংস্থাটি জানায়, ৭ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পের প্রেক্ষিতে জারি করা সুনামি সতর্কতা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়েছে।

শেয়ার করুন