১৮০ দিনেও সরকারের পারফরম্যান্স আশাজাগানিয়া নয়: ইসলামী আন্দোলন

প্রকাশ:

ফ্যাসিবাদের পতনের পর বিপুল প্রত্যাশা নিয়ে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করলেও ১৮০ দিন পার হওয়ার পরও দৃশ্যমান কোনো আশাজাগানিয়া অর্জন করতে পারেনি। শুক্রবার রাজধানীর ভাটারায় আস-সাঈদ মিলনায়েতনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের শূরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এ মন্তব্য করেন।

মহাসচিব তার বক্তব্যে জুলাই সনদ বাস্তবায়নের বাধ্যবাধকতা উপেক্ষা করার অভিযোগ তুলে বলেন, সরকারের পক্ষ থেকে একশ আশি দিনের যে প্রতিশ্রুতি ছিল তা পুরোপুরি উপেক্ষিত হয়েছে। এছাড়া উচ্চকক্ষ গঠনের সাংবিধানিক ও বাধ্যতামূলক সময়সীমাও মান্য করা হয়নি, যা জনগণের রায়ের প্রতি স্পষ্ট অবজ্ঞা ও উপেক্ষা বলে তিনি উল্লেখ করেন।

ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি ইঞ্জিনিয়ার মুরাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই শূরা অধিবেশনে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী এবং কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শওকত আলী হাওলাদার।

শেয়ার করুন