হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭২

প্রকাশ:

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তবে মৃত শিশুদের কারোরই হাম শনাক্ত হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, এই সময়ে দেশে আরও ৯৭২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মোট ৭৯৫ শিশু প্রাণ হারিয়েছে। এছাড়া, হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৯ শিশু। সব মিলিয়ে এই পর্যন্ত মোট ৮৯৪ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ১ লাখ ৪১ হাজার ৪৮ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে ১ লাখ ২২ হাজার ৭৯৪ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বর্তমানে ১ লাখ ১৮ হাজার ৫৪০ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। একই সময়ে দেশে মোট ১৭ হাজার ৭৩০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও অধিদপ্তরের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন