পলিসি ক্যাম্পে অংশ নেবেন বেরোবির শিক্ষার্থী আইরিন আক্তার লাবন্য

প্রকাশ:

ইনস্টিটিউট ফর ইনফর্মড ডেভেলপমেন্ট (আইআইডি) ও ইয়ুথ ফর পলিসি (YfP)-এর উদ্যোগে আয়োজিত ‘পলিসি ক্যাম্প’-এ অংশগ্রহণের সুযোগ পেয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আইরিন আক্তার লাবন্য। সারা দেশ থেকে আবেদন করা আগ্রহী তরুণদের বাছাই প্রক্রিয়ার মাধ্যমে যে ৩০ জনকে নির্বাচিত করা হয়েছে, তার মধ্যে একমাত্র প্রতিনিধি হিসেবে তিনি বেরোবি থেকে এ সুযোগ পেয়েছেন।

আগামী ১৫ থেকে ২১ আগস্ট ঢাকায় এই ক্যাম্প অনুষ্ঠিত হবে। ক্যাম্পের মূল লক্ষ্য হলো অংশগ্রহণকারীদের নীতি প্রণয়ন, নেতৃত্ব, নাগরিক অংশগ্রহণ এবং সমসাময়িক বিভিন্ন নীতিগত বিষয়ে ধারণা ও দক্ষতা বৃদ্ধি করা। একই সঙ্গে নীতিনির্ধারণী প্রক্রিয়ায় তরুণদের সক্রিয় অংশগ্রহণের সুযোগ তৈরিতে বিভিন্ন সেশন, আলোচনা ও কার্যক্রম পরিচালনা করা হবে।

নিজের অনুভূতির কথা জানিয়ে আইরিন আক্তার লাবন্য বলেন, “সারা দেশের ৩০ জন তরুণের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত হতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। এই ক্যাম্পের মাধ্যমে নীতি প্রণয়ন ও নেতৃত্ব সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের তরুণদের সঙ্গে কাজ করার সুযোগ পাব। অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগিয়ে সমাজ ও দেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে চাই।”

শেয়ার করুন