সিলেটে রায়নগরে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

প্রকাশ:

সিলেট নগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে মরদেহগুলো উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে ওই বাসার বাসিন্দা হাজী আব্দুস সত্তার মিয়া, তার স্ত্রী এবং তাদের গৃহপরিচারিকা রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হত্যাকাণ্ডের খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছানোর পর বিস্তারিত তথ্য জানা যাবে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মঈনুল জাকির জানান, স্থানীয়দের মাধ্যমে বাসায় তিনটি মরদেহ পড়ে থাকার বিষয়টি অবগত হওয়ার পর পুলিশ সেখানে যাচ্ছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কীভাবে বা কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

শেয়ার করুন