হাইফিউচারের এক্সক্লুসিভ পরিবেশক এখন স্মার্ট টেকনোলজিস

প্রকাশ:

লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড হাইফিউচার-এর এক্সক্লুসিভ পরিবেশক হিসেবে দায়িত্ব পেয়েছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। সম্প্রতি চীনের শেনজেন ফিউচার অ্যাক্সেস টেকনোলজি কোম্পানি লিমিটেডের সঙ্গে এ সংক্রান্ত একটি এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউশন চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি। এই চুক্তির আওতায় বাংলাদেশে হাইফিউচারের সব ধরনের স্মার্ট অ্যাক্সেসরিজ ও গ্যাজেট বিতরণের দায়িত্ব পালন করবে স্মার্ট টেকনোলজিস।

প্রাথমিক পর্যায়ে ব্র্যান্ডটির স্মার্টওয়াচ, ইয়ারবাড, স্পিকার ও হেডফোন বাজারে নিয়ে আসা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে আরও আধুনিক লাইফস্টাইল গ্যাজেট দেশের বাজারে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। স্মার্ট টেকনোলজিসের হাইফিউচার বিজনেস হেড মো. সাইফুল ইসলাম জানান, মাত্র চার বছরের ব্যবধানে হাইফিউচার বিশ্বের ৯০টি দেশে নিজেদের অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, উন্নত প্রযুক্তি, আন্তর্জাতিক মানসম্মত ডিজাইন এবং প্রতিযোগিতামূলক দামের কারণে বাংলাদেশের বাজারেও হাইফিউচার জনপ্রিয় হয়ে উঠবে।

স্মার্ট টেকনোলজিসের বিস্তৃত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে পণ্যগুলো পৌঁছে দেওয়া হবে। আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে সারাদেশের আইটি ও ইলেকট্রনিক্স মার্কেট এবং শোরুমগুলোতে হাইফিউচারের পণ্য পাওয়া যাবে। প্রতিটি পণ্যের সঙ্গে এক বছরের বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করা হবে বলেও জানানো হয়েছে।

শেয়ার করুন