মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা থেকে পরিত্যক্ত অবস্থায় ৫ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করেছে র্যাব-১০। সোমবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার বাঘড়া বাজারের পার্শ্ববর্তী একটি কলাবাগান থেকে এসব গুলি জব্দ করা হয়।
র্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযানে উদ্ধার হওয়া গুলিগুলো যাচাই-বাছাই করে দেখা গেছে যে, এগুলো ২০২৪ সালের ৫ আগস্ট লুণ্ঠিত হয়েছিল।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে এবং আইনের আওতায় আনতে র্যাবের গোয়েন্দা সদস্যরা কাজ করছেন। উদ্ধারকৃত শটগানের গুলিগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।





