চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত

প্রকাশ:

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও হাইড্রোলিক বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার সকালে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ পাটোয়ারী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, দুর্ঘটনাকবলিত আল-আরাফাহ পরিবহণের বাসটি ঢাকার দিকে যাচ্ছিল।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মহাসড়কে অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকটির সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। প্রচণ্ড সংঘর্ষের ফলে বাস ও ট্রাক উভয়ই সড়কের ওপর ছিটকে পড়ে। এতে বাসের বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হয়।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, এখন পর্যন্ত তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। উদ্ধার তৎপরতা চলমান রয়েছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত হতাহতদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ পাটোয়ারী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটি ঢাকাগামী আল-আরাফাহ পরিবহণের বলে জানা গেছে।

শেয়ার করুন