প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী ১০ বছরে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের সামগ্রিক পরিকল্পনা সংসদে উপস্থাপন করা হবে। রোববার দুপুরে চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের সমুদ্রসৈকতে আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, কিছু মানুষ কিছুদিন ধরে বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তাদের উদ্দেশ্যে বলছি, বিএনপি সরকার পরিকল্পনা সংসদে উপস্থাপন করবে। আপনাদের কোনো পরিকল্পনা থাকলে জনগণের কাছে তুলে ধরুন, কিন্তু বিভ্রান্তিকর কথা বলে দেশের শান্তিশৃঙ্খলা বিনষ্ট করবেন না। দেশের স্বাধীনতার পঞ্চাশ বছর পার হয়েছে, এখন জনগণের জন্য ও দেশ গঠনে কাজ করার সময়।
তিনি আরও বলেন, আমাদের পরে স্বাধীন হওয়া সত্ত্বেও অনেক দেশ পরিশ্রমের মাধ্যমে এগিয়ে গেছে। আমাদের আর পেছনে থাকা যাবে না; জনগণের জীবনমান ও দেশের ভাগ্য উন্নয়ন করতে হবে। যে পরিকল্পনা আমি গ্রহণ করেছি তা জনগণের পক্ষে। বিগত স্বৈরাচারী আমলে জ্বালানি ও বিদ্যুৎ খাত গুটিকয়েক ব্যক্তির স্বার্থে ব্যবহার করা হয়েছিল। এখন সেই ব্যবস্থাকে পরিকল্পিতভাবে জনগণের স্বার্থে সাজাতে কিছুটা সময় প্রয়োজন। আমরা ইতিমধ্যে সেই কাজে হাত দিয়েছি। পরিকল্পনা অনুযায়ী স্কুল-কলেজ, হাসপাতাল, শিল্পকারখানা ও বাসাবাড়িতে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে এবং যানবাহনের জন্য গ্যাসের ব্যবস্থাও করা হবে।
আনোয়ারায় চীনের জন্য বিশাল জায়গা বরাদ্দ দেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সেখানে কয়েকশ মিল-কারখানা গড়ে উঠবে। এতে চট্টগ্রামের মানুষের কর্মসংস্থান হবে এবং বেকার সমস্যা সমাধানের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জিত হবে। এ সময় তিনি চলতি অর্থবছরে ৪১ লাখ মাকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা জানান, যার মধ্যে বাঁশখালীতে ১০ থেকে ১২ হাজার পরিবার এই কার্ড পাবে। এছাড়া কৃষক কার্ডের আওতায় ধান, পাট ও শাকসবজি চাষিদের পাশাপাশি লবণচাষিরাও অন্তর্ভুক্ত হবেন। লবণচাষিদের স্বাবলম্বী করতে আলোচনা সাপেক্ষে লবণের মূল্য নির্ধারণ করা হয়েছে, যা দ্রুতই সবাইকে জানিয়ে দেওয়া হবে। জনসভায় প্রধানমন্ত্রী বাঁশখালী উপজেলা হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার ঘোষণাও দিয়েছেন।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, স্থানীয় সংসদ সদস্যবৃন্দ এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা ও বাঁশখালী উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
রোববার (৯ আগস্ট) দুপুরে চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের সমুদ্রসৈকতে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় আরও বক্তব্য রাখেন- অর্থ পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, চট্টগ্রাম-১৩ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক, চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম-১৩ (চন্দনাইশ) আসনের এমপি মো. জসিম উদ্দিন, আনোয়ারার এমপি সাওয়াব জামান নিজাম, বান্দরবনের এমপি সাচিং প





