টেকসই প্রবৃদ্ধির অঙ্গীকারে মেঘনা ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

প্রকাশ:

মেঘনা ব্যাংক পিএলসি-এর ১৩তম বার্ষিক সাধারণ সভা গত ৬ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মহাখালীর মেডোনা টাওয়ারে অবস্থিত ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সভা আয়োজন করা হয়।

ব্যাংকের চেয়ারপার্সন মিস উজমা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদের মধ্যে নির্বাহী কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ, নিরীক্ষা কমিটির চেয়ারম্যান মো: আলি আকতার রিজভী এফসিএ এবং ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মামুনুল হক অংশ নেন।

এছাড়াও সভায় স্বতন্ত্র পরিচালক মো: রজব আলী, মোহাম্মদ নজরুল ইসলাম ও হাবিবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর রহমান, কোম্পানি সেক্রেটারি মোঃ জসিম উদ্দিন এফসিএস এবং ব্যাংকের শেয়ারহোল্ডারবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত সভায় মেঘনা ব্যাংক উন্নত সেবা প্রদানের মাধ্যমে দেশের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ, অর্থনৈতিক সমৃদ্ধি ত্বরান্বিত করা এবং টেকসই প্রবৃদ্ধি অর্জনে নিজেদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

মেঘনা ব্যাংক পিএলসি-এর ১৩তম বার্ষিক সাধারণ সভা গেল ০৬ আগস্ট ২০২৬ তারিখে মহাখালীর মেডোনা টাওয়ারে অবস্থিত ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

শেয়ার করুন