সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ হল রুমে বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকালে অসহায়, দুঃস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা বিএনপির আয়োজনে আয়োজিত এই অনুষ্ঠানে মোট দুই লক্ষ দশ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ২১ জন নারী ও পুরুষের প্রত্যেকের হাতে ১০ হাজার টাকা করে অনুদানের চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. মো. মনিরুজ্জামান।
শ্যামনগর উপজেলা বিএনপির আহবায়ক সোলায়মান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক আবু সাইদ, যুগ্ম আহবায়ক গোলাম আলমগীর, যুগ্ম আহবায়ক গাজী শাহ আলম, এবং বিএনপি নেতা লিয়াকত আলী বাবু, শফিকুল ইসলাম দুলু ও মো. নুরুজ্জামান প্রমুখ।





