লন্ডনের আলতাব আলী পার্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী পালন

প্রকাশ:

জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্যের লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে এক ‘বিপ্লব সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার আয়োজিত এই সমাবেশে ‘৩৬ জুলাই এলায়েন্স, ইউকে’-এর উদ্যোগে বক্তারা জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের বিষয়ে সরকারের করণীয় এবং জুলাই সনদের আলোকে রাষ্ট্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশটির সভাপতিত্ব করেন ‘৩৬ জুলাই এলায়েন্স, ইউকে’-এর কনভেনর আব্দুল লতিফ। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন এলায়েন্সের যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার বদরে আলম দিদার এবং সদস্য সচিব শাহরিয়ার আলম শিপার।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গ্লোবাল ভয়েস অব জাস্টিসের সভাপতি ড. হাসনাত হোসাইন এমবিই। তিনি তার বক্তব্যে বলেন, জাতির কাছে তারেক সাহেব জুলাই সনদ বাস্তবায়নের ওয়াদা করেছেন। তিনি আরও বলেন, এই ওয়াদা বাস্তবায়ন না করলে তিনি ওয়াদা বরখেলাফকারী হিসেবে চিহ্নিত হবেন।

প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউরোপের প্রধান মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে এবং এর দায় বিএনপিকেই নিতে হবে।

শেয়ার করুন