কাতারে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

প্রকাশ:

কাতারের দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান ও জুলাই শহীদ দিবস পালন করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে জুলাই গণআন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন এবং ন্যায়বিচার, গণতন্ত্র ও জাতীয় ঐক্যের প্রতি জাতির অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। বুধবার অনুষ্ঠিত এই আয়োজনে কাতার প্রবাসী বাংলাদেশী, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, রেমিটেন্স যোদ্ধা, সাংবাদিক এবং বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজের প্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশ নেন। এছাড়া দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরাও এতে উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। একইসঙ্গে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সরকার প্রযোজিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. হাসান মাহমুদ জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট ও তাৎপর্য নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এরপর আয়োজিত আলোচনা সভায় বক্তারা শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানান এবং একটি বৈষম্যহীন, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং আন্দোলনে আহত ও পঙ্গুত্ব বরণকারীদের দ্রুত আরোগ্য কামনা করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শহীদদের রূহের মাগফিরাত, আহতদের সুস্থতা এবং বাংলাদেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাতার প্রবাসী বাংলাদেশী, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, রেমিটেন্স যোদ্ধা, সাংবাদিক এবং বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজের প্রতিনিধি ও শিক্ষার্থীরা এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা বুধবার অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্

শেয়ার করুন