অফিস চলাকালে প্রাইভেট চেম্বারে রোগী দেখা, চিকিৎসক বরখাস্তের নির্দেশ

প্রকাশ:

সরকারি অফিস চলাকালীন সময়ে প্রাইভেট চেম্বারে অবৈধভাবে চিকিৎসাসেবা প্রদানের অভিযোগে এক চিকিৎসককে বরখাস্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। অভিযুক্ত চিকিৎসকের নাম মঈনুল হাসান চিশতী। তিনি নরসিংদীর বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পুরান ঢাকার ইংলিশ রোডে অবস্থিত পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আকস্মিক পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শনের সময় সেখানে মঈনুল হাসান চিশতীকে চিকিৎসাসেবা দিতে দেখেন তিনি। হাতেনাতে ধরার পর মন্ত্রী তাৎক্ষণিকভাবে তাকে বরখাস্ত করার নির্দেশ দেন।

শেয়ার করুন