সংবিধানে ‘আদিবাসী’ শব্দ অন্তর্ভুক্তির দাবি অধিকারকর্মীদের

প্রকাশ:

সংবিধানে বিদ্যমান ‘উপজাতি’ ও ‘নৃ-গোষ্ঠী’ শব্দগুলো বাদ দিয়ে তার পরিবর্তে ‘আদিবাসী’ শব্দটি অন্তর্ভুক্ত করার জোরালো দাবি জানিয়েছেন আদিবাসী অধিকারকর্মীরা। বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘আদিবাসী জনগণ : জীবন, ভূমি অধিকার ও সংস্কৃতির সম্মান’ শীর্ষক এক সেমিনারে এই আহ্বান জানানো হয়। অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) ও বাংলাদেশ আদিবাসী ফোরামসহ জাতীয় পর্যায়ের ১৭টি অধিকারভিত্তিক সংগঠনের উদ্যোগে সেমিনারটির সভাপতিত্ব করেন এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা।

সেমিনারে স্বাগত বক্তব্যে শামসুল হুদা বলেন, বর্তমান সরকার আদিবাসীদের উন্নয়নের বিষয়ে ইতিবাচক মন্তব্য করলেও তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নই আসল। তিনি সরকারিভাবে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালনের আহ্বান জানান। মূল প্রবন্ধে মানবাধিকারকর্মী ইলিরা দেওয়ান সরকারের কাছে বেশ কিছু সুপারিশ তুলে ধরেন। এর মধ্যে রয়েছে সংবিধানের ২৩ক ধারায় বর্ণিত উপজাতি ও নৃ-গোষ্ঠী শব্দগুলো পরিবর্তন করে আদিবাসী শব্দ অন্তর্ভুক্ত করা, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনকে সক্রিয় ও গতিশীল করা এবং সমতলের আদিবাসীদের জন্য স্বতন্ত্র ভূমি কমিশন গঠন করা। এছাড়া আদিবাসীদের অধিকার সুরক্ষায় সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তরের অধীনে একটি জাতীয় অধিদপ্তর গঠনের প্রস্তাবও দেওয়া হয়।

পর্যটন শিল্পের প্রসারের ক্ষেত্রে আদিবাসীদের সংস্কৃতি ও জীবনধারা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য সরকারি নীতিমালা প্রণয়ন ও তা কঠোরভাবে পালনের দাবি জানানো হয়। এছাড়া নারী স্বাস্থ্যকর্মী নিয়োগে আদিবাসী নারীদের অগ্রাধিকার, ধাত্রীবিদ্যার সাথে যুক্ত নারীদের সরকারি খরচে প্রশিক্ষণ, পার্বত্য শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং সাহেবগঞ্জ-বাগদাফার্মে চিনিকলের নামে ক্ষতিগ্রস্ত আদিবাসীদের ভূমি ফেরত দেওয়ার দাবিও উঠে আসে।

নৃবিজ্ঞানী ঈশিতা দস্তিতার আদিবাসীদের লোকজ চিকিৎসাসেবার স্বীকৃতিসহ আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, বর্তমান সরকার অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের যে প্রতিশ্রুতি দিয়েছে, তা বাস্তবে রূপ না পেলে পিছিয়ে পড়ার আশঙ্কা রয়েছে। সংসদ সদস্য আন্না মিনজ আদিবাসীদের প্রাপ্তি ও বঞ্চনার বিষয়টি স্বীকার করে সামনের দিকে এগিয়ে যাওয়ার ওপর জোর দেন।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান আদিবাসীদের কোনো বিতর্ক ছাড়াই সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান। তিনি আদিবাসীদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার পরামর্শ দিয়ে প্রথাগত ভূমির মালিকানার আইনগত স্বীকৃতি ও সংসদীয় আদিবাসী বিষয়ক ককাস গঠনের দাবি জানান। বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রী ফওজিয়া মোসলেম আদিবাসীদের ভূমি অধিকার নিশ্চিতের আহ্বান জানান এবং সংসদ সদস্য মাধবী মারমা জুম চাষের মতো পরিবেশবান্ধব পদ্ধতিকে উন্নত করার কথা বলেন। সেমিনারে অন্যান্য আলোচকরা ইকো-ট্যুরিজমসহ সব উন্নয়নকাজে আদিবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানান এবং ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের অচলাবস্থা নিরসনে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) ও বাংলাদেশ আদিবাসী ফোরামসহ জাতীয় পর্যায়ের ১৭টি অধিকারভিত্তিক সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে এ আহ্বান জানান তারা। ‘আদিবাসী জনগণ : জীবন, ভূমি অধিকার ও সংস্কৃতির সম্মান’ শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন এএলআরডির

তারা বলেন, পার্বত্য অঞ্চলে বন্যা খুবই অপরিচিত ছিল। কিন্তু অপরিকল্পিত উন্নয়নের ফলে এ বছরে পার্বত্য অঞ্চলের বেশিরভাগ এলাকায় বন্যায় আক্রান্ত হয়। ভূমি কমিশনের সক্রিয়তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তারা বলেন,১৯৯৭ সালের শান্তি চুক্তির অধীনে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনে ২৭ হাজারের বেশি ভূমি বিরোধের আবেদন থাকলেও স্বার্থান্ব

শেয়ার করুন