ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

প্রকাশ:

পাকিস্তানের ইসলামাবাদে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) দিবসটি উপলক্ষে বাংলাদেশ চ্যান্সেরি কমপ্লেক্স প্রাঙ্গণে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো: ইকবাল হোসেন খান হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে জাতীয় সঙ্গীতের সুরে জাতীয় পতাকা উত্তোলন করেন।

অনুষ্ঠানে হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের সদস্য, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্য এবং পাকিস্তানি নাগরিকরা উপস্থিত ছিলেন। দিবসটির কর্মসূচির অংশ হিসেবে হাইকমিশনের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয় এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট ও ঘটনাপ্রবাহ নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। আলোচনা অনুষ্ঠানে হাইকমিশনের কর্মকর্তা, সার্ক চেম্বার্স উইমেন এন্টারপ্রেনার কাউন্সিলের চেয়ারপারসন হিনা মনসাব খান এবং রাষ্ট্রদূত সালাউদ্দিন চৌধুরী অংশগ্রহণ করেন।

শেয়ার করুন