দেশের বাজারে স্বর্ণের দাম অপরিবর্তিত, জেনে নিন আজকের দর

প্রকাশ:

দেশের বাজারে স্বর্ণের দাম অপরিবর্তিত রয়েছে। গত শুক্রবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছিল। সেই নির্ধারিত দামেই আজ মঙ্গলবারও স্বর্ণ বিক্রি হবে বলে নিশ্চিত করেছে সংগঠনটি।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের বা পিওর গোল্ডের দাম বৃদ্ধির কারণে এই মূল্য সমন্বয় করা হয়েছিল। ওই সময় ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।

অন্যান্য মানের স্বর্ণের ক্ষেত্রেও দাম অপরিবর্তিত থাকছে। বর্তমানে ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকায় বিক্রি হচ্ছে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে বলে জানিয়েছে বাজুস।

শেয়ার করুন