সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এলখেরেজি দুই দিনের সরকারি সফরে সোমবার রাতে ঢাকায় এসে পৌঁছেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই সফরকালে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে উচ্চপর্যায়ের আলোচনার সম্ভাবনা রয়েছে। এছাড়া পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়েও আলোচনা করা হবে।
নির্ধারিত সফরসূচি অনুযায়ী, দুই দিনের সরকারি সফর সম্পন্ন করে মঙ্গলবার বিকেলে তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।





