নতুন নাটক ‘আলো ছায়া’য় প্রথমবার জুটি বাঁধলেন পার্থ ও সাদনিমা

প্রকাশ:

এই সময়ের দর্শকপ্রিয় অভিনেতা পার্থ শেখ এবং উদীয়মান অভিনেত্রী সাদনিমা বিনতে নোমান প্রথমবারের মতো জুটি বেঁধেছেন 'আলো ছায়া' নামের একটি নতুন নাটকে। নাটকটি পরিচালনা করেছেন তরুণ মেধাবী নাট্যনির্মাতা সেলিম রেজা এবং চিত্রনাট্য লিখেছেন নাজ নাজমা।

নাটকটির দৃশ্যধারণের কাজ গত ৩১ জুলাই শুরু হয়ে ২ আগস্ট শেষ হয়েছে। রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে তিন দিনব্যাপী এই শুটিং সম্পন্ন হয়েছে। নাটকটিতে পার্থ ও সাদনিমা ছাড়াও মিলি বাশার, মাহমুদুল ইসলাম মিঠু এবং দীপা খন্দকারসহ আরও অনেকে অভিনয় করেছেন।

নতুন এই জুটি নিয়ে বেশ আশাবাদী সাদনিমা। তিনি বলেন, 'সেলিম ভাইয়ের পরিচালনায় এর আগেও কাজ করেছি, তবে পার্থ শেখের সঙ্গে জুটি হিসেবে এটিই আমার প্রথম কাজ যা প্রচারের অপেক্ষায় আছে। নাটকের গল্পটি অন্যরকম। নির্মাতা সেলিম রেজা ভাই অনেক যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করেছেন, তাই নাটকটি নিয়ে আমি ভীষণ আশাবাদী।'

পার্থ শেখ বর্তমানে 'অমর প্রেম' নাটকের সাফল্যের জন্য আলোচনায় আছেন। নতুন নাটক প্রসঙ্গে তিনি জানান, 'অমর প্রেম নাটকের জন্য দর্শকের কাছ থেকে অবিশ্বাস্য সাড়া পাচ্ছি। আলো ছায়া নাটকটির গল্প খুব সুন্দর। সেলিম রেজা ভাইয়ের সঙ্গে আমার কাজের বোঝাপড়াটা চমৎকার। সাদনিমা এই সময়ে বেশ ভালো কাজ করছে এবং ভবিষ্যতে সে আরও ভালো করবে বলে আমার প্রত্যাশা।'

তিন দিন যাবৎ শুটিং শেষ হওয়া নাটকটি নিয়ে ভীষণ আশাবাদী সাদনিমা। ‘আলো ছায়া’ নাটকটি নির্মাণ করেছেন তরুণ মেধাবী নাট্যনির্মাতা সেলিম রেজা। নাটকটি রচনা করেছেন নাজ নাজমা। গত ৩১ জুলাই এবং ১ ও ২ আগস্ট রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। এতে আরও অভিনয় করেছেন মিলি বাশার, মাহমুদুল ইসলাম মিঠু, দীপা

শেয়ার করুন