কুমিল্লার বরুড়ায় ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার, পলাতক মাদক কারবারিরা

প্রকাশ:

কুমিল্লার বরুড়া উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার দক্ষিণ খোশবাস ইউনিয়নের মুগুজী গ্রামের দাসপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার জানান, উদ্ধার হওয়া ফেনসিডিলের মোট বোতল সংখ্যা এখনো গণনা করা হয়নি। গণনা সম্পন্ন হলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, এই ঘটনায় জড়িত মাদক কারবারিদের শনাক্ত করে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন