ভিনিসিয়ুসকে নিয়ে রিয়াল মাদ্রিদ ভক্তদের জন্য সুখবর দিলেন মরিনহো

প্রকাশ:

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের নতুন চুক্তির বিষয়টি নিয়ে রিয়াল মাদ্রিদ বেশ সতর্ক অবস্থানে রয়েছে। ক্লাবটি তাকে ধরে রাখতে আগ্রহী হলেও আগের প্রস্তাবের চেয়ে বেশি অর্থ দিতে রাজি নয়। নতুন চুক্তিতে সই না হলে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছে স্প্যানিশ ক্লাবটি। তবে এই পরিস্থিতির মাঝেও ভিনিসিয়ুসকে নিয়ে ইতিবাচক খবর দিয়েছেন রিয়াল কোচ হোসে মরিনহো।

রিয়াল মাদ্রিদ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মরিনহো জানিয়েছেন, আগামী সোমবার ভিনিসিয়ুস জুনিয়র, ব্রাহিম এবং বার্নার্দো দলের ক্যাম্পে যোগ দেবেন। বিশ্বকাপের পর দলের মূল খেলোয়াড়দের একসঙ্গে না পাওয়ায় কিছুটা দুশ্চিন্তার কথা স্বীকার করে কোচ বলেন, আমি চেয়েছিলাম মূল দলের সবাইকে নিয়ে অন্তত তিন সপ্তাহ কাজ করতে, কিন্তু তা সম্ভব হচ্ছে না।

মরিনহো আরও জানান, ডামফ্রিস, কার্লোস এবং এন্দ্রিকদের অনুশীলনের মেয়াদ পর্যায়ক্রমে বাড়ানো হবে। এছাড়া বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল খেলা অন্য তারকারাও একে একে দলে যোগ দেবেন। তবে ফাইনালিস্টদের মধ্যে কেবল কুকুরেলাই এখন পর্যন্ত ক্যাম্পে যোগ দেওয়ার অপেক্ষায় রয়েছেন।

প্রথম প্রীতি ম্যাচে ড্র করলেও দলের তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের প্রচেষ্টার প্রশংসা করেছেন মরিনহো। তিনি বলেন, ডামফ্রিস ও এন্দ্রিক মাত্র তিন দিন অনুশীলন করেই ৭০ মিনিটের বেশি খেলেছে, যা ক্লাবের প্রতি তাদের নিবেদনেরই প্রমাণ। এছাড়া তরুণ খেলোয়াড় জোয়ান ও মারিও দারুণ সম্ভাবনাময়। শারীরিক লড়াই তীব্র হওয়ার আগ পর্যন্ত তারা অসাধারণ ক্লাস দেখিয়েছে।

তিনি আরও বলেন, অ্যাকাডেমির তরুণদের সঙ্গে দলে থাকা অভিজ্ঞ সাতজন খেলোয়াড়ের মিশ্রণটি আমার বেশ লেগেছে। এমনকি কার্লোস—যে কি না গতকাল মাত্র এক ঘণ্টা অনুশীলন করেছে—তাকে নামানো হয়েছিল যাতে সে রিয়াল মাদ্রিদের পরিবেশ সম্পর্কে ধারণা পায়।

শেয়ার করুন