দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে একটি যাত্রীবাহী ছোট বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এই ভয়াবহ দুর্ঘটনায় বিমানে থাকা ১৩ আরোহীর সবাই নিহত হয়েছেন। রোববার সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি পেরুর বিখ্যাত পর্যটন এলাকা ‘নাজকা লাইনস’ পরিদর্শনের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে এটি দুর্ঘটনার কবলে পড়ে। নিহতদের বেশিরভাগই পর্যটক ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
দুর্ঘটনাস্থল থেকে পুলিশের মেজর জর্জ অন্দ্রেদে সাংবাদিকদের জানিয়েছেন, তাদের কাছে থাকা তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে ১১ জন যাত্রী এবং দুইজন ক্রু সদস্য রয়েছেন। ঘটনার পরপরই উদ্ধারকাজ ও তদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে।





