জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে জামায়াতে ইসলামীর গণমিছিল

প্রকাশ:

গাজীপুরের টঙ্গীতে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের গণরায় এবং জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গণমিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে দলটির টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা শাখার আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা, এরশাদনগর, হোসেন মার্কেট ও চেরাগআলীসহ গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে কলেজগেট এলাকায় গিয়ে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন টঙ্গী পূর্ব থানার আমির মো. নজরুল ইসলাম এবং সঞ্চালনা করেন ৫৪ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির নুর মোহাম্মদ মণ্ডল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ আফজাল হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের যুববিষয়ক সম্পাদক মোহাম্মদ নেয়ামত উল্লাহ শাকের এবং পশ্চিম থানা জামায়াতের আমির মোহাম্মদ আনোয়ার হোসেন ভূঁইয়া। এছাড়াও সমাবেশে পূর্ব থানা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইকবাল মাহমুদ, তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদের (টাকসু) ভিপি মো. মাইনুল ইসলাম, মর্তুজা হাসান ফুয়াদ এবং টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি নূর মোহাম্মদ ও সেক্রেটারি সাইফুল্লাহসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আফজাল হোসাইন বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে বলেন, জুলাই আন্দোলনের দুই বছর পেরিয়ে গেলেও শহীদদের আত্মত্যাগের কথা ভুলে যাওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন যে, বর্তমান সরকার ফ্যাসিবাদের পথ অনুসরণ করছে এবং সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানালে নির্যাতনের শিকার হতে হচ্ছে। তিনি অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদ কার্যকর এবং জুলাই গণহত্যার বিচারের দাবি জানান। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এসব দাবি মেনে না নিলে দেশের জনগণ রাজপথে নামতে বাধ্য হবে।

সমাবেশে প্রধান অতিথি মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, জুলাই আন্দোলনের পর দুই বছর পেরিয়ে গেছে। জাতীয় নির্বাচনের পর মানুষ আশা করেছিল, ২০২৪ সালের জুলাইয়ের মতো আর কোনো হত্যাকাণ্ড ঘটবে না। কিন্তু বর্তমানে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করলে নির্যাতনের শিকার হতে হচ্ছে। তিনি অভিযোগ করেন, বর্তমান বিএনপি সরকার ফ্যাসিবাদের পথ অনুসরণ করছে।

শেয়ার করুন