গাজায় প্রস্তাবিত শান্তিচুক্তিকে স্বাগত জানাল ইউরোপীয় ইউনিয়ন

প্রকাশ:

গাজায় ইসরায়েলের যুদ্ধ পুরোপুরি বন্ধ করার লক্ষ্যে প্রস্তাবিত শান্তিচুক্তির খসড়াকে স্বাগত জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস। শুক্রবার (৩১ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

কাজা কালাস বলেন, প্রস্তাবিত এই চুক্তিটি সফল করতে হলে সংশ্লিষ্ট সব পক্ষকে এর প্রতি পূর্ণ প্রতিশ্রুতি প্রদর্শন করতে হবে। তিনি আরও উল্লেখ করেন যে, এই শান্তিচুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে উভয় পক্ষের আন্তরিক সহযোগিতা এবং চুক্তির শর্তাবলী মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চুক্তির চ্যালেঞ্জগুলোর কথা উল্লেখ করে ইইউর এই শীর্ষ কর্মকর্তা বলেন, হামাস এই চুক্তি যথাযথভাবে মেনে চলছে কি না, তা যাচাই করা একটি বড় চ্যালেঞ্জ হবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন যে, চুক্তি অনুযায়ী ইসরায়েলকে শেষ পর্যন্ত গাজা থেকে তাদের সব সেনা প্রত্যাহার করতে হবে।

শেয়ার করুন