প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি শুরু হয়।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া, রোহিঙ্গা সংকটের একটি দীর্ঘমেয়াদি ও স্থায়ী সমাধানের বিষয়েও দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
এর আগে, তিন দিনের সরকারি সফরে গত ৩০ জুলাই ঢাকায় পৌঁছান ট্রাম্পের এই বিশেষ দূত। সফরের অংশ হিসেবে গত শুক্রবার কক্সবাজারের উখিয়া ও টেকনাফে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিদর্শন করেন সার্জিও গর। তার এই সফরকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান দ্বিপাক্ষিক সংলাপের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।





