জামায়াত-এনসিপি বিরোধী দল হিসেবে দাম পাচ্ছে না: মোমিন মেহেদী

প্রকাশ:

নতুনধারা বাংলাদেশের (এনডিবি) চেয়ারম্যান মোমিন মেহেদী অভিযোগ করেছেন যে, জামায়াত ও এনসিপি বিরোধী দল হিসেবে জনগণের কাছে কোনো গ্রহণযোগ্যতা বা দাম পাচ্ছে না। এই ব্যর্থতা ঢাকতেই তারা বিভিন্ন ধরণের হামলা ও মামলার নাটক সাজাচ্ছে এবং পুলিশ-প্রশাসনকে অহেতুক ক্ষেপিয়ে তোলার চেষ্টা করছে।

শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় রাজধানীর তোপখানা রোডে দলের কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। সভায় নতুনধারার কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

বক্তারা আরও বলেন, এনসিপি নেতাদের ডাকা মিছিলে এখন আর ১০০ জন মানুষও জড়ো হয় না। জনগণ তাদের প্রতারণা ও কর্মকাণ্ড সম্পর্কে সচেতন হয়ে উঠেছে। তারা শুধু হবিগঞ্জেই নয়, বরং সারা দেশেই জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে বলেও নেতারা মন্তব্য করেন।

প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত এবং যুগ্ম মহাসচিব ওয়াজেদ রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন