জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয়

প্রকাশ:

ঢাকায় বসবাসরত বৃহত্তর সিলেট অঞ্চলের মানুষের অন্যতম সামাজিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল ইসলাম তরফদারের নেতৃত্বাধীন প্যানেল নিরঙ্কুশ জয়লাভ করেছে। শুক্রবার দিনব্যাপী ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর রাতে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে ৯৮৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক কামরুল ইসলাম তরফদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সি এম কয়েস সামী পেয়েছেন ৫৮৮ ভোট। সাধারণ সম্পাদক পদে এডভোকেট জসিম উদ্দিন আহমদ ৮৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী ড. জিয়াউল ইসলাম মুন্না পেয়েছেন ৭২১ ভোট।

সংগঠনটির বিভিন্ন পদে জয়ী অন্যরা হলেন সহ-সভাপতি (জালালাবাদ) মো. এহছানে এলাহী, সহ-সভাপতি (সিলেট) তোফায়েল খান, সহ-সভাপতি (মৌলভীবাজার) আব্দুল মজিদ চৌধুরী, সহ-সভাপতি (সুনামগঞ্জ) আকবর হোসেন মঞ্জু, সহ-সভাপতি (হবিগঞ্জ) আনোয়ার হোসেন চৌধুরী এবং সহ-সভাপতি (মহিলা) ডা. সামিয়া মুবিন। এছাড়া কোষাধ্যক্ষ পদে রিপন কবির লস্কর, যুগ্ম সাধারণ সম্পাদক পদে জাকির হোসেন ও এডভোকেট আবুল কালাম, দপ্তর সম্পাদক পদে শফিকুল ইসলাম সজল এবং সাংগঠনিক ও জনসংযোগ সম্পাদক পদে ব্যারিস্টার সৈয়দা সীমা করীম নির্বাচিত হয়েছেন।

অন্যান্য পদে বিজয়ী হয়েছেন শিক্ষা, সাহিত্য ও ছাত্রকল্যাণ সম্পাদক নেছার আলী, ক্রীড়া, চিত্তবিনোদন ও সংস্কৃতি সম্পাদক ক্যাপ্টেন মিজানুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসরিন আক্তার শীলা, আন্তর্জাতিক ও প্রবাসী কল্যাণ সম্পাদক মিজানুর রহমান, চিকিৎসা ও স্বাস্থ্যসেবা সম্পাদক ডা. আবুল কালাম চৌধুরী এবং প্রচার, প্রকাশনা ও তথ্য বিষয়ক সম্পাদক সৈয়দ তানজিল মুক্তাদির।

সদস্য হিসেবে নির্বাচিতরা হলেন আল আজাদ, ইস্তেজার চৌধুরী (সিলেট), ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ, হাবিবুর রহমান বাবলা (মৌলভীবাজার), আফছার চৌধুরী, আব্দুল মজিদ (হবিগঞ্জ), মলিক আহসান সামি, মোকাম্মেল চৌধুরী মেনন (সুনামগঞ্জ) এবং আব্দুল কাইয়ুম চৌধুরী, ড. সৈয়দ শাহ এমরান, বিচারপতি ড. আবু তারিক, তাহমিনা আহাদ রোজি, লে. কর্নেল একেএম নাজিমুল ইসলাম, সোনাহর আলী (শরীফ), আব্দুল মুকিত ও সিরাজুল ইসলাম শামীম (জালালাবাদ)।

শেয়ার করুন