ঢাকা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সাইনবোর্ড উপ-কমিটির কার্যালয় উদ্বোধন

প্রকাশ:

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অর্ন্তভুক্ত ঢাকা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি: নং ঢাকা-৩২৭৩) সাইনবোর্ড উপ-কমিটির কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকালে সাইনবোর্ড স্ট্যান্ডের উত্তর পাড়ে অত্র শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে মিলাদ ও দোয়ার মাধ্যমে কার্যালয়টির আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।

এ সময় বিভিন্ন পরিবহনের মালিক, শ্রমিক ও পরিবহন সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত থেকে সংগঠনটির সফলতা কামনা করেন।

ঢাকা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, সাইনবোর্ড উপ-কমিটির সভাপতি মো. মোক্তার হোসেনের সভাপতিত্বে উক্ত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনটির উপদেষ্টা মো. সারোয়ার আলম, মো. ওয়াহিদুজ্জামান, পরিবহন মালিক সমিতির প্রতিনিধি তোফাজ্জল হোসেন, সংগঠনটির কার্যকরী সভাপতি মাহবুব হোসেন সিনিয়র সভাপতি, এম এ সামাদ সোহাগ, সহ-সভাপতি মামুন মোল্লা, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক লিটন মোল্লা, মো: আলম দেওয়ান, আরাফাত সানী, সাংগঠনিক সম্পাদক মো: বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম মাসুম, শ্রমিক নেতা লিমন, মো: রাজু, রফিকুল ইসলাম, মো: সেলিম বাবুসহ প্রমূখ।

সিনিয়র সভাপতির বক্তব্যে এম এ সামাদ সোহাগ বলেন, শ্রমিক ভাইদের যে ন্যায্য অধিকার সেই অধিকার আদায়ে মালিক-শ্রমিক সকলে কাধে কাধ মিলিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করব।
আরো বক্তব্য রাখেন সভার সভাপতি,মোঃ মোক্তার হোসেন তিনি বলেন, বিগত স্বৈরাচার হাসিনার শাসনামলে শ্রমিকরা কোন ন্যায্য অধিকার পায়নি। তাই আমরা ঢাকা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন-৩২৭৩ এর মাধ্যমে শ্রমিকের কল্যানে কাজ করব।

শেয়ার করুন