লিবিয়ায় মুক্তিপণ না পেয়ে মাদারীপুরের যুবককে গুলি করে হত্যা

প্রকাশ:

ইতালিতে উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় নিয়ে মানবপাচারকারীদের কবলে পড়ে প্রাণ দিতে হলো মাদারীপুরের রাজৈর উপজেলার যুবক সোহাগ মুন্সীকে। পাচারকারীরা তাকে বন্দি করে দীর্ঘ সময় ধরে মুক্তিপণ দাবি করে আসছিল।

ভুক্তভোগীর পরিবার জানায়, পাচারকারীদের চাহিদা অনুযায়ী ৬০ লাখ টাকা পরিশোধ করা সত্ত্বেও সোহাগের মুক্তি মেলেনি। এরপর চক্রটি আরও ২৭ লাখ টাকা দাবি করে। এই অতিরিক্ত টাকা দিতে দেরি হওয়ায় পাচারকারীরা সোহাগকে গুলি করে হত্যা করে। নির্মম এই হত্যাকাণ্ডের পর তার লাশও গুম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শেয়ার করুন