নারী সাংবাদিককে জড়িয়ে ধরে মজার মন্তব্য মেসির

প্রকাশ:

বিশ্বকাপের নকআউট পর্বে কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই জয়ের মাধ্যমে দলটি বিশ্বকাপের শেষ ষোলোতে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। তবে ম্যাচের ফলাফল ছাপিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ম্যাচ পরবর্তী একটি বিশেষ দৃশ্য।

ম্যাচ শেষে সাক্ষাৎকার দেওয়ার সময় আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি স্বদেশি নারী সাংবাদিক সোফি মার্টিনেজকে আলিঙ্গন করে শুভেচ্ছা জানান। এই মুহূর্তেই মেসি একটি মজার মন্তব্য করেন, যা দ্রুতই ভাইরাল হয়ে যায়। সোফি মার্টিনেজকে জড়িয়ে ধরে মেসি বলেন, ‘এরপরও তারা বলবে যে, আমি তোমাকে শুভেচ্ছা জানাই না। আমি যদি তোমার দিকে তাকাই, তারা বলে আমি নাকি আসলে তাকাইনি। এখন আমি যদি তোমার দিকে তাকাই, তার মানে আমি তাকাচ্ছি। আর যদি শুভেচ্ছা জানাই, তবে তার মানে আমি শুভেচ্ছা জানাচ্ছি।’

মেসির এমন অপ্রত্যাশিত মন্তব্যের পর সোফি মার্টিনেজ হেসে ফেলেন। পরিস্থিতি সামলে নিয়ে তিনি বলেন, ‘আপনার এই কথার জন্য ধন্যবাদ। এবার চলুন আমরা যা সবচেয়ে ভালো পারি সেই কাজে ফিরে যাই।’ এরপরই তিনি পেশাদার সাংবাদিক হিসেবে ম্যাচ নিয়ে প্রশ্ন করা শুরু করেন।

শেয়ার করুন