২১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি পদে নিয়োগ

প্রকাশ:

বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি (নৌ) পদে ৯টি শাখায় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদনের পর নির্ধারিত সময়সূচি অনুযায়ী সরাসরি কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ নিতে হবে। আবেদনের চূড়ান্ত সময়সীমা ১৩ অক্টোবর ২০২৬। শাখা অনুযায়ী পরীক্ষার সময়সূচি দেখতে ক্লিক করুন এই লিংকে।

শাখাভিত্তিক শিক্ষাগত যোগ্যতা

  • ডিই/ইউসি (সিম্যান এবং কমিউনিকেশন ও টেকনিক্যাল): এসএসসি (বিজ্ঞান) বা সমমান পরীক্ষায় জিপিএ–৩.৫০ ও তদূর্ধ্ব।
  • রেগুলেটিং: এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ–৩.০০ ও তদূর্ধ্ব।
  • রাইটার, স্টোর ও মিউজিশিয়ান: জীববিজ্ঞানসহ এসএসসি (বিজ্ঞান) বা সমমান পরীক্ষায় জিপিএ–৩.৫০ ও তদূর্ধ্ব।
  • কুক ও স্টুয়ার্ড: এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ–২.৫০ ও তদূর্ধ্ব।
  • টোপাস: ন্যূনতম ৮ম শ্রেণি পাস।
  • এমওডিসি (নৌ): এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ–৩.০০ ও তদূর্ধ্ব।

বয়স ও বেতন

  • ১ জানুয়ারি ২০২৭ তারিখে নাবিক পদের জন্য বয়সসীমা ১৭ থেকে ২০ বছর এবং এমওডিসি (নৌ) পদের জন্য ১৭ থেকে ২২ বছর।
  • নির্বাচিতরা সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও সরকারি সব সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

আবেদনের অযোগ্যতা

  1. দেশি বা বিদেশি আইনে গ্রেপ্তার, দোষী সাব্যস্ত, বন্দী, আটক অথবা বিচারাধীন থাকলে।
  2. সরকারি চাকরি বা সশস্ত্র বাহিনী থেকে বহিষ্কৃত বা অপসারিত হলে।
  3. দ্বৈত নাগরিকত্ব থাকলে।
  4. সশস্ত্র বাহিনীর বুনিয়াদি প্রশিক্ষণ চলাকালে স্বেচ্ছায় চাকরি ত্যাগ করে থাকলে।

আবেদন প্রক্রিয়া ও ভর্তি পরীক্ষা

আগ্রহী প্রার্থীরা নৌবাহিনীর ওয়েবসাইটের ‘Sailor Section/Apply Now’ অপশনে গিয়ে প্রাক-যোগ্যতা যাচাই করে আবেদন করতে পারবেন। আবেদন ফি হিসেবে ৩০০ টাকা জমা দিতে হবে। পেমেন্টের পর আবেদন ফরমটি ডাউনলোড ও প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। ১৮ অক্টোবর ২০২৬ থেকে ২৩ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত ৩টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা কেন্দ্রগুলো হলো- বানৌজা ঢাকা (খিলক্ষেত, ঢাকা), বানৌজা তিতুমীর (শহর খালিশপুর, খুলনা) এবং নৌবাহিনী ভর্তি ও তথ্যকেন্দ্র (টাইগার পাস, চট্টগ্রাম)। নিউজিল্যান্ডে উচ্চশিক্ষা: ২৪টি যোগ্যতা থাকলেই পাবেন পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসা। পূরণ করা ফরম আবার যাচাই করে ‘জমা দিন’ বাটনে ক্লিক করে ‘নাবিক-১’ ফরমটি ডাউনলোড ও প্রিন্ট করে পরে নির্দিষ্ট তারিখ ও সময় অনুযায়ী নির্দিষ্ট কেন্দ্রে নির্দিষ্ট সময়ে অন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকতে হবে। এরপর Sign Up/Sign In করে প্রার্থীকে ব্যাংকিং/মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে। এ পর্যায়ে প্রার্থীরা যেকোনো ব্যাংক কর্তৃক প্রদত্ত ক্রেডিট/ডেবিট কার্ড (যেমন ভিসা, মাস্টারকার্ড, আমেরিকান এক্সপ্রেস, নেক্সাস) এবং মোবাইল ব্যাংকিং (যেমন বিকাশ, নগদ, রকেট, ট্যাপ, ওকে ওয়ালেট) ইত্যাদির মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে।

শেয়ার করুন