২১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী

প্রকাশ:

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে পৌঁছালে ১৫০ জন শিশু তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়। জাতীয় সংগীতের সুরে অনুষ্ঠানের সূচনা হয়, এরপর প্রধানমন্ত্রী আমন্ত্রিত অতিথিদের সঙ্গে আসন গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু অ্যাকাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের আয়োজনের প্রতিপাদ্য ‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’।

দিনব্যাপী আয়োজনে শিশুদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশেষ স্মারক উপহার প্রদান এবং ‘শৈশব’ নামে একটি স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। একইসঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের শিশুদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পান প্রধানমন্ত্রী। অনুষ্ঠান শেষ করে তার শিশু জাদুঘর ভবনে যাওয়ার কথা রয়েছে, যেখানে তিনি ভবনের নিচতলায় সোলার প্যানেল ও সাব-স্টেশন উদ্বোধন করবেন। এছাড়া শিশুদের আঁকা ছবি ও ফটো গ্যালারি পরিদর্শন করবেন তিনি।

শেয়ার করুন