হামের উপসর্গ: ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৪ শিশুর

প্রকাশ:

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রকাশিত নিয়মিত প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৮৩৫ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে ৯৬ জন এবং হামের উপসর্গ নিয়ে ৭৩৯ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সিলেট ও ময়মনসিংহ বিভাগে আরও এক শিশুর প্রাণহানির ঘটনা ঘটেছে।

গত একদিনে নতুন করে ১৩৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং আরও ৮৭০ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা দিয়েছে। সবমিলিয়ে ১৫ মার্চ থেকে ৩০ জুলাই পর্যন্ত মোট ১৫ হাজার ৮৭৪ জনের হাম শনাক্ত হয়েছে এবং ১ লাখ ২৭ হাজার ৪১০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ১০ হাজার ১৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ লাখ ৬ হাজার ৫৩ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

শেয়ার করুন