দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনে একটি বাংলাদেশি মালিকানাধীন দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় দগ্ধ অবস্থায় আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, অগ্নিকাণ্ডের সময় নিহতরা বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ঘুমিয়ে ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তারা দোকান থেকে বের হতে পারেননি।
অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দক্ষিণ আফ্রিকার স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত শুরু করেছে।





