শাহজালাল বিমানবন্দরে সার্ভারে ধীরগতি, ম্যানুয়াল পদ্ধতিতে ইমিগ্রেশন কার্যক্রম

প্রকাশ:

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন সার্ভারে ধীরগতির কারণে যাত্রীদের সাময়িক ভোগান্তি তৈরি হয়েছে। সোমবার সন্ধ্যায় এই প্রযুক্তিগত সমস্যাটি প্রথম নজরে আসে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, সার্ভার স্লো হয়ে যাওয়ায় ইমিগ্রেশন কার্যক্রম পরিচালনায় কিছুটা বিলম্ব হচ্ছে। তবে যাত্রীদের ভোগান্তি কমাতে এবং সেবা সচল রাখতে কর্তৃপক্ষ ম্যানুয়াল পদ্ধতিসহ বিকল্প বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এটি একটি সাময়িক প্রযুক্তিগত ত্রুটি মাত্র। সংশ্লিষ্ট কারিগরি দল দ্রুত সার্ভার স্বাভাবিক করতে কাজ করে যাচ্ছে। কর্তৃপক্ষ আশা করছে, খুব অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে। এ বিষয়ে যাত্রীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেও আশ্বস্ত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

সাধারণত ইমিগ্রেশন সার্ভার ডাউন হলে বা ধীরগতি দেখা দিলে যাত্রীদের দুর্ভোগ কমাতে ম্যানুয়াল পদ্ধতি অনুসরণ করাই নিয়ম। এবারও সেই একই প্রক্রিয়া অনুসরণ করে ইমিগ্রেশন কার্যক্রম চালিয়ে নেওয়া হচ্ছে।

শেয়ার করুন