স্বাধীন গণমাধ্যম এবং সাংবাদিকদের জন্য প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের চলমান প্রক্রিয়ায় সংবাদপত্রের সম্পাদকদের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে আয়োজিত এক বৈঠকে তিনি এই আহ্বান জানান।
বৈঠকে প্রধানমন্ত্রী সংবাদপত্রের সম্পাদকদের উদ্দেশ্যে বলেন, তারা যেন সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের ইতিবাচক কর্মকাণ্ডগুলোও যথাযথভাবে গণমাধ্যমে তুলে ধরেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আট সদস্যের একটি প্রতিনিধিদল এই বৈঠকে অংশ নেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কাউন্সিলের আহ্বায়ক ও যায়যায়দিন পত্রিকার সম্পাদক শফিক রেহমান এবং যুগ্ম আহ্বায়ক ও আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
সোমবার (২৭ জুলাই) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।





